পাহাড়ি সড়ক লাদাখে ধস: সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক যান চলাচল - Southeast Asia Journal

পাহাড়ি সড়ক লাদাখে ধস: সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক যান চলাচল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির নয়নাভিরাম লাদাখ খ্যাত জেলার মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত সড়কে অবশেষে যান চলাটল স্বাভাবিক হয়েছে। আর এর পেছনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম।

জানা যায়, গত তিন মাস আগে ভারী বর্ষণের ফলে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের ধুমনীঘাট পঙ্খীমুড়া এলাকায় ছোট পরিসরে পাহাড়ধসের ঘটনা ঘটে। এরপর গত রবিবার (২৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১১টায় আকস্মিক ভাবে একই স্থানে নতুন করে পাহাড় ধসে সড়কটি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। এতে করে জালিয়াপাড়ার সাথে খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাঙ্গামাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে মহালছড়ির ধুমনীঘাট হতে একটি সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদের কাছে থাকা সরঞ্জামাদি দিয়ে রাস্তা সচল করার চেষ্টা অব্যাহত রাখে। অবশেষে, রাতভর অক্লান্ত পরিশ্রমের পর স্থানীয়দের সহায়তায় আজ সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় মহালছড়ি সেনা জোন রাস্তাটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য স্বাভাবিক করে তুলতে সক্ষম হয়।

এ ঘটনায় স্থানীয়, পর্যপক ও ব্যবসায়ীদের প্রশংসায় ভাসছেন সেনাবাহিনীর সদস্যরা। এলাকার একজন প্রবীণ কারবারি জানান, স্থানীয়রা যে কোন সমস্যায় পড়লে সেনাবাহিনীর মহালছড়ি জোন সবার আগে ছুটে আসে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাস্তাটি চলাচলের জন্য সচল করা না হলে তাদের ট্রাকে পরিবহরনর জন্য লোড করা কাঁচামাল নষ্ট হয়ে যেত এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারতেন। উক্ত ঘটনায় এলাকাবাসী ও যানবাহন মালিকগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।