সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান - Southeast Asia Journal

সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে কর্মমুখী বাস্তবধর্মী কম্পিউটার প্রশিক্ষণের কারিগরী আলোয় উজ্জ্বল লংগদু উপজেলা এই শ্লোগানকে সামনে রেখে, রাঙ্গামাটির লংগদু জোন কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

রবিবার ( ০৫ মার্চ) সকাল ১০টায় মাইনীমুখ আর্মি ক্যাম্পে লংগদু জোন কর্তৃক আয়োজিত কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় গত এপ্রিল থেকে মার্চ মাস কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণে সর্বমোট ১০৭ জন পাহাড়ি এবং বাঙালি প্রশিক্ষণার্থী সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে সনদপত্র গ্রহণ করে।

উক্ত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে লংগদু জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরন করেন।

এসময় তিনি বলেন, ‘আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কারিগরী শিক্ষার আলো ছড়িয়ে দিতেই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছি। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

You may have missed