‘পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই’ - Southeast Asia Journal

‘পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই’

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টায় আজ পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির সুফল পাচ্ছি। একদিন সবকিছু হবে, এটিও ভাবা ঠিক না। দেশ আমাদের, এত উন্নয়ন হচ্ছে এদেশে। মানুষের চাহিদা অনেক, চাহিদা অফুরন্ত, আমাদের সম্পদ সীমিত, অভাব অফুরন্ত। আমরা ধাপে ধাপে পার্বত্যাঞ্চলের সব চাহিদা, সব অভাব পূরণ করে দেবে বলে মন্তব্য করেছেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় ভাইবোনছড়া ইউনিয়নে ১ হাজার ৭৭টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এ দিন ভাইবোনছড়া ইউনিয়নের ৬টি ওয়ার্ডে মোট ১ হাজার ৭৭টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। ১নং ওয়ার্ডে ৩৪৪ পরিবারে, ২নং ওয়ার্ডে ১৩৯ পরিবারে, ৪নং ওয়ার্ডে ৮১ পরিবারে, ৫নং ওয়ার্ডে ৬৩ পরিবারে, ৭নং ওয়ার্ডে ১৫৭ পরিবারে, ৯নং ওয়ার্ডে ২৯৩ পরিবারের মাঝে হোম সোলার বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা ।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেমের প্রকল্প পরিচালক ও সদস্য বাস্তবায়ন উপ-সচিব মো.হারুন-অর-রশিদ, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম প্রমুখ।

You may have missed