বাঘাইছড়িতে জেএসএস কর্তৃক নিরীহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলুবন্যা এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক দুই গ্রামবাসীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মারধরের শিকার গ্রামবাসীরা হলেন- টনু চাকমা (৩৮), পিতা- দেব রঞ্জন চকামা ও মরতছ’ চাকমা (৩৬), পিতা- মতি লাল চাকমা। তারা উভয়েই পূর্ব দুলুবন্যা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬ টার সময়ে সন্তু গ্রুপের ২০/২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী দল দল দুলুবন্যা গ্রামে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা বিনা কারণে উক্ত দুই গ্রামবাসীকে মারধর করে।
রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সন্তু গ্রুপের সশস্ত্র দলটি সেখানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।