রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ২৩ মিলিয়ন ডলার দে‌বে যুক্তরাষ্ট্র - Southeast Asia Journal

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ২৩ মিলিয়ন ডলার দে‌বে যুক্তরাষ্ট্র

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টির জন্য আরো ২৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরের ৯ লাখ ২৫ হাজার শরণার্থীর প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টির ইলেকট্রনিক ভাউচার সরবরাহ করা হবে।

এ ছাড়া শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে একযোগে কাজ করবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেয়া উদ্বাস্তু ও স্থানীয় সম্প্রদায়ের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আরো অনেক কিছুর প্রয়োজন।

You may have missed