টেকনাফে পৃথক অভিযানে মাদকসহ আটক ৩ - Southeast Asia Journal

টেকনাফে পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে হ্নীলা ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও পূর্ব শিকদার পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে ইকরাম (২৫), পূর্ব শিকদার পাড়ার মৃত নূর বশরের ছেলে মো. সাকের (২০) ও একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী জিন্নাত আরা বেগম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল হৃীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেয়াল সংলগ্ন পশ্চিম পানখালীগামী রাস্তায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। ধৃতের দেহ তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একইদিন হ্নীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। ধৃতদের হেফাজতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানান, পলাতক ও ধৃত ব্যক্তিদ্বয় তারা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদক মজুত করে মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিলসহ আটককৃত ও পলাতকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।