রাজধানীর নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রনে সেনাবাহিনী - Southeast Asia Journal

রাজধানীর নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রনে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউচ ডেস্ক

আগুনে পুড়ছে রাজধানীর নিউ মার্কেট। প্রায় দেড় হাজার ব্যবসায়ীর স্বপ্ন পুড়ছে এ আগুনে। ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীরা দোকানে প্যান্ট, শার্ট, পাঞ্জাবিসহ বিভিন্ন পণ্যের মজুত বাড়িয়েছিলেন। কিন্তু মুহূর্তে সব পুড়ে ছাই হতে চলেছে। আগুনের যে ভয়াবহতা তাতে অবশিষ্ট কিছু ফিরে পাওয়ার সম্ভবনা কম।

শনিবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। জীবনের ঝুঁকি নিয়ে আগুনে পোড়া দোকানে প্রবেশ করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করে দিচ্ছেন সেনা সদস্যরা। অনেকে সেগুলো নিজ কাঁধে বয়ে আনছেন।

সরেজমিনে দেখা গেছে, মার্কেটের ভেতরে ঢুকে অনেক সেনাসদস্য ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন। তারা ব্যবসায়ীদের দোকান থেকে মালামাল বস্তায় ভরে নিচে নামিয়ে আনছেন। তীব্র গরমে ব্যবসায়ীদের সহযোগিতা করছেন তারা।

নিউ মার্কেটের জিয়ান ফ্যাশনের মালিক আব্দুর রউফ। তিনি বলেন, আগুন লাগার পর তখন কেবল ধোঁয়া ছিল। ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করেছিলাম। সেনাবাহিনীর সদস্যরা আমাদের দেখে সহায়তার হাত বাড়িয়ে দেন। তারা আমাদের সঙ্গে দোকানের মালামাল বস্তায় ভরে নিচে নামিয়ে আনেন। তাদের মানবিকতার কারণে কয়েক বস্তা মাল পেয়েছি।

সেনা সদস্য ইসমাইল বলেন, সকালে আসার পর থেকেই ব্যবসায়ীদের সহায়তা দিচ্ছি। চেষ্টা করেছি তাদের শেষ সম্বলটুকু রক্ষা করার। তবে ধোঁয়া আর আগুনের কারণে কাজ করা কঠিন ছিল। তবুও অনেক ব্যবসায়ীর মালামাল বস্তায় ভরে নিচে এনে দিয়েছি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ‘নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী।’

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এদিকে আগুনের ভয়াবহতা বাড়ায় বর্তমানে ফায়ারের ২৮ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এখনো নিউ মার্কেটের দ্বিতীয় ও তৃতীয়তলা থেকে আগুনের কালো কুণ্ডুলি বের হচ্ছে।

You may have missed