সামরিক বাহিনীর ৭২ প্রশিক্ষণার্থীর হিলি সীমান্ত পরিদর্শন - Southeast Asia Journal

সামরিক বাহিনীর ৭২ প্রশিক্ষণার্থীর হিলি সীমান্ত পরিদর্শন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থীরা।

সোমবার (৮ মে) দুপুরে মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৭২ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল হিলি সীমান্ত পরিদর্শনে যায়।

এ সময় দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আশগর, জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় হিলি সীমান্ত এলাকায় যে ভয়াবহ সম্মুখ যুদ্ধ হয়েছিল, সে সময়কার ইতিহাস ও যুদ্ধকালীন সময় সম্পর্কে ধারণা নেন। এ সময় সেখানে মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, শামসুল ইসলাম, আবুল কালাম তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধকালীন সময়ের ধারণা দেন।