সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত - Southeast Asia Journal

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

সোমবার (৮ মে) সকালে ভারতীয় সীমান্তের নিকট জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো বলে আহত যুবকের বাবা গোলাম রসুল জানান।

এসময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফুট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার সময় গুলি করে।
এতে করে তার বাম পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। তবে তার সঙ্গে থাকা অপর জন শরিফ বেঁচে যায়। সে বর্তমানে রামেক হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এই বিষয়ে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।