দেশের পথে প্রধানমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার ১৫ দিনের বিদেশ সফর শেষ করে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিক নবী জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার (৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ফ্লাইটটি মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।