খাগড়াছড়ির রামগড়ে পাচারকালে ভারতীয় চিনি জব্দ করলো বিজিবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক অবৈধ ভাবে পাচারকালে ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
গত ৪ জুলাই মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৫ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।
জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লক্ষীছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ বদরুল আলম এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৫ কেজি ভারতীয় চিনি আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, কতিপয় অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসা পরিচালনার পাশাপাশি এই ধরণের অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে। অবৈধ ব্যবসা ও চোরা-চালান ঠেকাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় চিনি সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।