অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোবাইল জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোবাইল জব্দ করেছে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।
গতকাল (রবিবার) জোন আওতাধীন রামগড় পৌরসভার বল্টুরাম এলাকা থেকে রামগড় বিওপিতে কর্মরত নায়েক মোঃরুহুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক এসব মোবাইল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বল্টুরাম এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৫১টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমুল্য ১৩ লক্ষ ৮৬ হাজার ১শত পঁচাশি টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মোবাইল সীতাকুন্ড কাষ্টমসে জমা করার হয়েছে।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।