অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞে সেনাবাহিনীর সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ি জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার ও সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন।
গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় স্থিতিশীলতা শান্তি সম্প্রীতি ও উন্নয়নেধারা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সিন্দুকছড়ি জোন।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সুকান্ত মহাজন পাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার প্রদান করে সিন্দুকছড়ি জোন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা।
এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির ও অনুষ্ঠান পরিচালনা কমিটি, এলাকার হেডম্যান, কার্বারী, গন্যমান্য ব্যক্তি ও মন্দিরের দায়ক-দায়িকাবৃন্দ।