বান্দরবানে রুমায় স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনীর রুমা জোন।
আজ শনিবার (৩০ মার্চ) উপজেলার বেথেল পাড়া এবং মুনলাই পাড়ায় স্থানীয় জনসাধারণের সু-চিকিৎসার জন্য রুমা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
সেনাবাহিনী জানায়, এদিন রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের শিশু ও মহিলাসহ সর্বমোট ৩০০ জনকে মেডিকেল সহায়তা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন।
এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর রুমা জোন কতৃক এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।