খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ের প্রাঙ্গণে এ আর্থিক অনুদান বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
এ সময় চিকিৎসার জন্য অসচ্ছল রোগী, ধর্মীয় প্রতিষ্ঠান এবং হত দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে লক্ষাধিক টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সহায়তা বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এ সময় রিজিয়নের ব্রিগেড মেজর সাদাত রহমান, রিজিয়নের ডি কিউ মেজর রেজাউল করিম ইবনে রশিদ, জি-৩ অপস ক্যাপ্টেন রাফিদ ই মাওলা সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।