সাজেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল বাঘাইহাট জোন
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল খায়রুল আমিন।
এসময় ৩৬নং সাজেক ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা, দয়াধন চাকমা ৪নং ওয়ার্ড মেম্বার, পরিচয় চাকমা ৫নং ওয়ার্ড মেম্বার, নাজিম উদ্দীন চৌধুরী সভাপতি বাঘাইহাট বাজার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসব ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, আটা, চিনি, তৈল, ডাল, লবন, চা পাতা।
বিতরণ শেষে জোন কমান্ডার বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।