আলীকদমে বিজিবির পক্ষ হতে গরীব ও অসহায় মানুষ পেলো ইফতার সামগ্রী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় হতদরিদ্র জনসাধারণের মাঝে ৩য় বারের মতো ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
৯ এপ্রিল (মঙ্গলবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর সংলগ্ন এলাকায় আলীকদম ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ কর্তৃক আলীকদম উপজেলার অসংখ্য স্থানীয় দরিদ্র জনসাধারণের মাঝে এসব ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।
এসময় বিজিবি অধিনায়ক আকিব জাবেদ বলেন, আলীকদম ব্যাটালিয়ন’র সদস্যগণ ‘সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে বান্দরবান জেলার থানচি উপজেলাধীন সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা প্রতিহত করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, অত্র অঞ্চল এবং স্থানীয় জনসাধারণের আর্ত সামাজিক উন্নয়ন সাধনেও যথার্থ ভূমিকা পালন করে আসছে।
ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়নের এ সকল মানবিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যাটালিয়ন অধিনায়ক।