দেশবাসীকে সেনাবাহিনী প্রধানের ঈদ শুভেচ্ছা
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিজের ফেসবুক ওয়ালে ঈদ শুভেচ্ছা জানিয়ে এক পোষ্টে তিনি বলেন, ‘ঈদ মোবারক🌙 تقبل الله منا ومنكم
মহান আল্লাহ আমাদের ইবাদতসমূহ কবুল করুন। ঈদুল ফিতর ২০২৪ এর এই বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন মাধ্যমে যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ।’
ফেসবুক পোষ্টে সেনাবাহিনী প্রধান বলেন, ‘সঙ্গত কারনে সবাইকে শুভেচ্ছা জানাতে ও উত্তর দেয়া সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘ঈদের এই বিশেষ দিন সবার মাঝে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করছি।’
সেনাবাহিনী প্রধান প্রার্থনা করে বলেন, ‘মহান আল্লাহ তায়ালার নিকট বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।’
উল্লেখ্য, গতকাল বুধবার হিজরি ক্যালেন্ডারের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।