রাঙামাটির বাঘাইছড়িতে অসহায়রা পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙামাটির বাঘাইছড়িতে অসহায়রা পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙামাটির বাঘাইছড়িতে অসহায়রা পেল বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম ওডলংকর এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে বিজিবির মারিশ্যা জোন।

শুক্রবার (২৮ জুন) সকাল থেকে মারিশ্যা ব্যাটালিয়নের আওতাধীন দোসর বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ী অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান।

মেডিকেল ক্যাম্পেইনে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মারিশ্যা বিজিবির মেডিকেল অফিসার মেজর গাজী হাসান।

তিনি জানান, ওডলংকর এলাকায় আশপাশে কোন কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়ে বরাবরই চিকিৎসা সেবা নিশ্চিত করে বিজিবি। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

একই দিন, ওল্ডলংকর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ী অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে সহকারী পরিচালক মোঃ আজিমুল হক এর উপস্থিতিতে চিকিৎসা সেবা প্রদান করেন সিপাহী মেডিকেল সহকারী মোঃ তাজরুল ইসলাম।

বিজিবি সূত্র জানিয়েছে, এদিন নারী ও পুরুষ সহ ১৫৩ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা ব্যাটালিয়ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed