গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্কঃ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বিকেলে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামীলীগ নেতা জাহেদুল আলম, নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, আ: জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বক্তরা বলেন, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামীলীগের নেতৃত্ব রোধ করে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত ষড়যন্ত্র করেছিল বিএনপি-জামায়াত জোট। এ ঘটনায় তারেক রহমানসহ জড়িত দেশে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবী জানানো হয়।