আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সেনাবাহিনীর অনুদান বিতরণ

আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সেনাবাহিনীর অনুদান বিতরণ

আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সেনাবাহিনীর অনুদান বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৬ অক্টোম্বর ২০২৪) সকালে আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এসব অনুদান প্রদান করা হয়।

এদিন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল, ইলেকট্রিক এবং ক্রীড়া সামগ্রী বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট তিন লক্ষ চুরাশি হাজার একশত তেত্রিশ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজোনাল স্টাফ অফিসার মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল।

আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সেনাবাহিনীর অনুদান বিতরণ

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed