নেত্রকোনায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
ভারতের ঢলে নেত্রকোনার বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে জেলার পূর্বধলা উপজেলার পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে পূর্বধলার ধলামূলগাও, জারিয়া ও ঘাগড়া ইউনিয়নের প্লাবিত পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা খাবারসহ চালডাল তেল বিতরণ করা হয়।
নেত্রকোনার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, এ পর্যন্ত পুর্বধলার তিনটি ইউনিয়নের মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে।
তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী মানুষের পাশে ছিল আছে থাকবে। যখন যেখানে যেটির প্রয়োজন পড়বে সেটিই দেখবে বলেও তিনি সকলকে আতঙ্কিত না হয়ে বিপদ মোকাবেলা করার সাহস দেন।
জানা গেছে, জেলার চারটি উপজেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ২৭ টি ইউনিয়ন প্লাবিত হয়ে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।