খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলীনগর কবাখালী মৈত্রী বিহার সংলগ্ন মাঠে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক।

এ সময় তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনায় অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে দীঘিনালা সেনা জোন শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। এর অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷’

জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক আরো বলেন, সেনাবাহিনী শান্তি, সম্প্রতি ও উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যৎও পাশে থাকবে।

এসময় অন্যদের মধ্যে দীঘিনালা জোনের এডজুটেন্ট কাজী আসিফ আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য স্মৃতিকাঞ্চন চাকমাসহ রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed