বান্দরবানের দুর্গম এলাকায় শীতবস্ত্র ও মানবিক সহায়তা বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বিজয়ের মাস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের রুমায উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র ও মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার ২৮ ডিসেম্বর) সকাল থেকে সেনাবাহিনীর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের বাশিরামপাড়ায় এসব সাউন্ড স্পিকার, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের (দি ম্যাজেস্টিক টাইগার্স) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন উপস্থিত হয়ে উক্ত পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন,”সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।