পঞ্চগড়ে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

পঞ্চগড়ে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

পঞ্চগড়ে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় বোদা উপজেলার মিয়াজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে মানবিক সেবার অংশ হিসেবে সেনা কর্মকর্তারা শতাধিক হতদরিদ্রদেরকে এসব বিতরণ করেন।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেনা কর্মকর্তারা বলেন, কনকনে শীত মোকাবেলায় আমাদের এ উদ্যোগ।মানুষের মৌলিক অধিকারগুলো যাতে সঠিকভাবে পূরণ হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা নিবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।