বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার দুর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সেনাবাহিনীর আলীকদম জোন (৩১ বীর) বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ ক্যাম্পেইনের আয়োজন করে।

জানা যায়, আজ দিনব্যাপী আলীকদম জোন কর্তৃক ইয়াংছা আর্মি ক্যাম্পের আওতাধীন জিনামেজু অনাথ আশ্রম এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ঔষুধ বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পেইনে ৯২ জন পুরুষ, ১০২ জন মহিলা এবং ২৩ জন শিশুসহ সর্বমোট ২১৭ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রাপ্তির পর আগত ব্যক্তিবর্গ আলীকদম জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী
পরবর্তীতে আগত সকল ব্যক্তিবর্গকে আলীকদম জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম বর্তমান সময়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং সচেতন থাকার জন্য সর্তক করেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি আহবান জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed