সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং’র সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং’র সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং’র সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫ এর সমাপনী কুচকাওয়াজ আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভারের বাইপাইলস্থ বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া এই ক্যাম্পে সমগ্র দেশের ৫১টি স্কুল, ২০৬টি কলেজ এবং ২২টি বিশ্ববিদ্যালয় হতে সেনা, নৌ ও বিমান শাখার সর্বমোট ৭০৭ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এবারের কেন্দ্রীয় ক্যাম্পে সুন্দরবন রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং মহাস্থান রেজিমেন্ট রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ক্যাম্পিং আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং’র সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের মাঝে তাঁর স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধেআত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং গত জুলাই-আগস্ট এর বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ছাত্র জনতার আত্মত্যাগকে।

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং’র সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোন ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূঁয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক; সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; বিএনসিসির অফিসার এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed