প্রতিরক্ষা খাতে বাড়তি ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ দিচ্ছে ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত। অপারেশনটি শেষ হয়নি জানিয়ে এটি স্থগিত রাখা হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অপারেশনের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৫০ হাজার কোটি রুপি বাড়তে পারে।
শুক্রবার (১৬ মে) সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সূত্র জানায়, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে সাত লাখ কোটি রুপি বেশি হবে।
প্রতিবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫-২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ এরইমধ্যেই ২০২৪-২৫ সালের ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।
সূত্র এনডিটিভিকে জানায়, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে বিশেষ নজর দিতে থাকে নরেন্দ্র মোদি প্রশাসন। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪-১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা দেয়া হয়েছিল।
বর্তমানে প্রতিরক্ষা খাতের বরাদ্দ সব মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ।
ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং (সম্ভাব্য) বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধবিরতির সময় সামনে এল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।