সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
ইন্দোনেশিয়ার মান্যবর পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আরমানাথা ক্রিস্তিয়াওয়ান নাসির গতকাল ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এন সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপমন্ত্রী আরমানাথা ক্রিস্তিয়াওয়ান নাসির জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শান্তিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাক্ষাতে উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।