নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সততা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হওয়ার আহ্বান সেনাপ্রধানের

নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সততা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হওয়ার আহ্বান সেনাপ্রধানের

নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সততা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হওয়ার আহ্বান সেনাপ্রধানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অঅজ রোববার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”

কুচকাওয়াজের শুরুতে সেনাপ্রধান জিপে করে প্যারেড পরিদর্শন করেন এবং নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে অভিবাদন জানায়। পরে দীর্ঘ প্রশিক্ষণ শেষে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এবারের অনুষ্ঠানে মোট ৫২ জন নবীন কর্মকর্তা নৌবাহিনীতে কমিশন লাভ করেন। এর মধ্যে রয়েছেন ৪৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৮ জন নারী কর্মকর্তা এবং ৪ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।