রাঙামাটির কেংড়াছড়ি মসজিদের উন্নয়নে সেনাবাহিনীর নগদ সহায়তা

রাঙামাটির কেংড়াছড়ি মসজিদের উন্নয়নে সেনাবাহিনীর নগদ সহায়তা

রাঙামাটির কেংড়াছড়ি মসজিদের উন্নয়নে সেনাবাহিনীর নগদ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই এলাকায় অবস্থিত কেংড়াছড়ি মসজিদের চাল ও অযুখানা নির্মাণে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন।

বুধবার সকাল ১১টায় রাঙামাটি রিজিয়নের অধীন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার মসজিদ কর্তৃপক্ষের হাতে এ সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই সহযোগিতাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, দেশের পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শুধু নিরাপত্তা কার্যক্রম নয়, ধর্মীয় ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখার এই উদাহরণ জনসেবা কার্যক্রমে তাদের দায়বদ্ধতারই প্রমাণ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed