লংগদুতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৩ শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা

লংগদুতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৩ শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা

লংগদুতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৩ শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বানরতলা এলাকায় আয়োজিত একটি বিশেষ মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক অসুস্থ নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

পাশাপাশি অসুস্থ ও দরিদ্র রোগীদের মাঝে আর্থিক সহায়তাও বিতরণ করা হয়।

এ আয়োজন পরিচালনায় নেতৃত্ব দেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ। ক্যাম্পে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর এই মানবিক সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। পাহাড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা, সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের দুর্ভোগ লাঘবই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও আশ্বাস দেন, সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা পুষিয়ে দিতে সেনাবাহিনী এ ধরনের মেডিকেল ক্যাম্প ও সহায়তামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে, যা স্থানীয়দের মধ্যে আস্থা ও সহানুভূতির সেতুবন্ধন গড়ে তুলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।