সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম: সেলাই মেশিন, হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম: সেলাই মেশিন, হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম: সেলাই মেশিন, হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার সিন্দুকছড়ি জোন সদর ও মানিকছড়ির ওয়াকছড়ি পাড়ায় অনুষ্ঠিত হয় একটি বিশেষ সহায়তা কার্যক্রম।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, ঢেউটিন, নগদ অর্থ ও রেশন সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে অতিবৃষ্টিতে গৃহহীন হয়ে পড়া ব্যক্তিদের জন্য ঢেউটিন এবং চলাচলে অক্ষমদের জন্য হুইলচেয়ার প্রদান এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম: সেলাই মেশিন, হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি।

এছাড়াও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়কসহ অন্যান্য সামরিক কর্মকর্তা।

জোন অধিনায়ক তাঁর বক্তব্যে সবাইকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানান এবং এই প্রয়াসে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য: পাহাড়ে সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত মানবিক সহায়তা কর্মসূচি শুধু তাৎক্ষণিক দুর্দশা লাঘবই নয়, বরং স্থানীয় জনগণের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।