সাজেকে হতদরিদ্র পাহাড়ী ও বাঙ্গালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পাহাড়ী ও বাঙ্গালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন এই মানবিক কার্যক্রম পরিচালনা করে।
বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। স্থানীয় জনগণ, বিশেষ করে নারী ও বৃদ্ধদের মাঝে ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান।
ক্যাপ্টেন শাহ নেওয়াজ বলেন, “এই দুর্গম অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় অনেকেই মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।” তিনি জানান, ভবিষ্যতেও সেনাবাহিনী এই এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় শান্তি, উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।