পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নির্মাণ কাজে লোগাং জোনের সহায়তা

পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নির্মাণ কাজে লোগাং জোনের সহায়তা

পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নির্মাণ কাজে লোগাং জোনের সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম।

মঙ্গলবার সকালে তিনি মসজিদের নির্মাণস্থল পরিদর্শন করে সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের মান ও অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনকালে লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম মসজিদের নির্মাণ কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে লোগাং জোনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

অনুদানটি গ্রহণ করেন মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সেলিম ও পেশ ইমাম মাওলানা মোঃ দলিলুর রহমান।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু ধর্মীয় আচরণ নয়, সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজিবি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা জানান, মসজিদের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রম আরও সহজ হবে এবং মুসল্লিদের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন উপাসনালয় তৈরি হবে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সামাজিক অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং শান্তি-সম্প্রীতি রক্ষায় বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।