লংগদুতে মানবিকতার দৃষ্টান্ত: অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

লংগদুতে মানবিকতার দৃষ্টান্ত: অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

লংগদুতে মানবিকতার দৃষ্টান্ত: অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার দুর্গম এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় লংগদু জোনের উদ্যোগে সদ্য পিতৃহারা এক পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন অধিনায়ক মীর মোর্শেদ-এর নির্দেশনায় লংগদু জোনের পক্ষে লেফটেন্যান্ট মেহেরাব মানবিক সহায়তা হিসেবে প্রয়াত মো. আলমগীরের কন্যা মোছা. আখি আক্তারের হাতে এ আর্থিক অনুদান প্রদান করেন। পারিবারিক উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম সংকটে পড়া পরিবারটির পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করে।

অনুদান গ্রহণকালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা সেনাবাহিনী এবং লংগদু জোন অধিনায়কের মানবিক সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করেন।

এ সময় লংগদু জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।