সেনাসদরে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি: সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
![]()
নিউজ ডেস্ক
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অফ স্টেট এইচ.ই. মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল Ffu মঙ্গলবার সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং আবেই’তে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা ও শান্তিরক্ষা সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে, যা ভবিষ্যতে পারস্পরিক আস্থা ও কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।