প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন নৌবাহিনী ও আনসার

প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন নৌবাহিনী ও আনসার

প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন নৌবাহিনী ও আনসার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুজুকি মোটর বাইক নবম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার।

রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) শেষ হওয়া এই প্রতিযোগিতায় সমান ছয়টি করে স্বর্ণ, পাঁচটি করে রুপা ও ছয়টি করে ব্রোঞ্জ জিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী ও আনসার।

একটি স্বর্ণ, একটি রুপা ও আটটি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

পুরুষ ফয়েল এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মমিনুর রহমান। পুরুষ ইপি এককে স্বর্ণ জেতেন নৌবাহিনীর হাসান আলী। পুরুষ সেবার এককে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ কামরুজ্জামান।

নারী বিভাগে ফয়েল এককে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর তানজিলা আক্তার স্বপ্না। নারী বিভাগের সেবার এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মোসা. মাহবুবা খাতুন। নারী বিভাগের ইপি একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের রাবেয়া আক্তার।

পুরুষ ইপি দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে নৌবাহিনী। এই দলে খেলেছেন হাসান আলী, গোপাল চন্দ্র দাস, ফারুক হোসেন ও রাফি বাবু।

পুরুষ সেবার দলগত ইভেন্টে যুগ্মভাবে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও নৌবাহিনী। আনসার দলে খেলেছেন ইফতেখারুল আলম বিপুল, হাসান, মো. কামরুজ্জামান ও রাসেল মিয়া। নৌবাহিনী দলে খেলেছেন মো. আল আমিন, মো. সাদ্দাম মুজিব, গোলাম নবী ও হর গোবিন্দ রায়।

পুরুষ ফয়েল দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। এই বিভাগে খেলেছেন মো. রিয়াজ আহমেদ, মো. মনির হোসেন, হাসান মিয়া ও মো. নেফাউর রহমান।

নারী বিভাগের ফয়েল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। এই দলে খেলেছেন শেখ মাহমুদা ইমু, নাজনীন সুলতানা সুবর্ণা, সানজিদা ও মোসা. তানজিলা আক্তার স্বপ্না।

নারী সেবার দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে নৌবাহিনী। এই দলে খেলেছেন ফাতেমা মুজিব, চাঁদনী আক্তার, ফারজানা ইয়াসমিন নিপা ও প্রিয়াঙ্কা সিকদার।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলুতজ্জামান খান, আকিজ বশির গ্রুপের পরিচালক শেখ রাহি মোহাম্মদ আসিফ, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed