রামুতে যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরএসও’র সদস্য আটক

রামুতে যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরএসও’র সদস্য আটক

রামুতে যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরএসও’র সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামু উপজেলায় যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরএসও (RSO)–এর এক সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার গর্জনিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রুম্মান হোসেন নামে একজন আরএসও সদস্যকে আটক করে যৌথবাহিনী। পরে তাকে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed