বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান রবিবার (২৫ জানুয়ারি) বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অনুষ্ঠানে বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উড্ডয়ন প্রশিক্ষকের মতো একটি সম্মানিত ও দায়িত্বশীল দলের অন্তর্ভুক্ত হলেন, যারা ভবিষ্যতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নতুন প্রজন্মের বৈমানিকদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিমান শক্তি আরও সুসংহত করতে কাজে লাগাবেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ

অনুষ্ঠানে জানানো হয়, ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ নৌ বাহিনীর ১ জন কর্মকর্তা সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র গ্রহণ করেন। কোর্সে সার্বিকভাবে সর্বোচ্চ দক্ষতা ও চৌকসতার স্বীকৃতি হিসেবে স্কোয়াড্রন লীডার ধ্রুব সরকার, জিডি (পি) ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।

অনুষ্ঠান পরিচালনার সময় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সের উদ্দেশ্য, প্রশিক্ষণ কাঠামো ও অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া ছাড়াও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স দেশের উড্ডয়ন প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।