কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ১

কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা জেলার হোমনা উপজেলার রাজাপুর এলাকায় আজ সোমবার ভোর আনুমানিক ৪টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১টি রিভলবার, ৩টি দেশীয় বন্দুক, দেশীয় বন্দুক তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জাম, নগদ ১৭,৮০০ টাকা, ৯টি মোবাইলফোন এবং ২টি ট্যাবসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।