সাজেকে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী, সহযোগিতার আশ্বাস বাঘাইহাট জোনের

সাজেকে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী, সহযোগিতার আশ্বাস বাঘাইহাট জোনের

সাজেকে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী, সহযোগিতার আশ্বাস বাঘাইহাট জোনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে অদিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ১৫ মিনিটে সাজেক অদিতি পাবলিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান।

সাজেকে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী, সহযোগিতার আশ্বাস বাঘাইহাট জোনের

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক এবং ক্যাপ্টেন মোঃ শাহনেওয়াজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ০৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা, সদস্য হৃদয় চাকমা, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও কারবারি জ্যোতি লাল চাকমা।

এছাড়া অদিতি পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান বলেন, বাঘাইহাট জোনের আওতাধীন অদিতি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

সাজেকে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী, সহযোগিতার আশ্বাস বাঘাইহাট জোনের

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাহাড়ি ও বাঙালি বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে বাঘাইহাট জোনের এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, দুর্গম সাজেক অঞ্চলে শিক্ষা বিস্তারে বাঘাইহাট সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত অদিতি পাবলিক স্কুল দীর্ঘদিন ধরে স্থানীয় শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।