বাংলাভাষী মুসলিম তথা ‘মিয়া’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন আসাম মুখ্যমন্ত্রী

বাংলাভাষী মুসলিম তথা ‘মিয়া’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন আসাম মুখ্যমন্ত্রী

বাংলাভাষী মুসলিম তথা ‘মিয়া’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন আসাম মুখ্যমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রিকশা চালানো ও কথিত অবৈধ অভিবাসন ইস্যুতে সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন, তার বক্তব্য কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নয়; বরং আইনগত ও প্রশাসনিক বাস্তবতা থেকেই এ মন্তব্য করা হয়েছে।

রোববার গোলপাড়ায় আয়োজিত উইমেন এন্টারপ্রেনারশিপ ফান্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ‘মিয়া’ শব্দটি ব্যবহার করেছেন মূলত তাদের ক্ষেত্রে, যাদের তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিদ্যমান আইন অনুসারে অবৈধ অভিবাসীদের আসামে রিকশা চালানোর অনুমতি নেই।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমি বলেছিলাম মানুষ যেন পাঁচ রুপি না দিয়ে চার রুপি দেয়। কিন্তু আইন স্পষ্ট—অবৈধ অভিবাসীরা এখানে রিকশা চালাতে পারে না। আমি যদি আইনগত পথে যাই, তাহলে তাদের পুরোপুরি রিকশা চালানো বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, আসামে কর্মসংস্থানের সুযোগ আগে ভারতীয় নাগরিকদের জন্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

মুখ্যমন্ত্রী দাবি করেন, অবৈধ অভিবাসন একটি পুরোনো সমস্যা, যা আগের কংগ্রেস সরকারের সময় সৃষ্টি হয়েছে এবং এটি রাতারাতি সমাধান করা সম্ভব নয়। “এই সমস্যাগুলো আগে তৈরি হয়েছে, এক দিনে এর সমাধান হবে না,” বলেন তিনি।

ডিপোর্টেশন বা ফেরত পাঠানো বাস্তবিকভাবে কঠিন স্বীকার করলেও, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “তাদের ফেরত পাঠানো সহজ নয়। যতদিন তারা এখানেই থাকবে, ততদিন তাদের নানা সমস্যার মুখে পড়তে হবে। আসামে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না।”

উল্লেখ্য, আসামে দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসন, নাগরিকত্ব ও জীবিকার অধিকার নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলমান রয়েছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed