‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের

‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের

‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কৌশলগত ‘চিকেন’স নেক’ করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরে শিগগিরই ভূগর্ভস্থ রেললাইন বসাবে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার (২ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন।

তাতে আরো বলা হয়েছে, ‘চিকেন’স নেক’ নামে পরিচিত এই করিডরটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার চওড়া। এটি ভারতের অন্যতম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত।

করিডরটির এক পাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং তারও বাইরে রয়েছে চীন। করিডোর সুরক্ষিত করার ভারতের পরিকল্পনার মধ্যে রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ দ্বারা বেষ্টিত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ স্থাপন।

‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের

রেলমন্ত্রী বৈষ্ণব জানিয়েছেন, বাজেটে এই অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ চার ট্র্যাক পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম চেতন শ্রীবাস্তব জানান, ভূগর্ভস্থ অংশটি তিন মাইল হাট থেকে বাংলার রাঙ্গাপানি স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। লাইনগুলো ভূগর্ভে নেওয়ার মূল কারণ হলো এই করিডোরের খুব সংকীর্ণ অংশ, যা মাত্র ২৫ কিলোমিটার প্রশস্ত এবং যা ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারতের এই করিডোরকে ‘অচিলিস হিল’ হিসেবে দেখা হচ্ছে।

যার অর্থ হলো, ‘কারো চরম শক্তির মাঝেও বিদ্যমান একটিমাত্র দুর্বল বা নাজুক দিক।’

একজন কর্মকর্তা বলেন, ‘সংকটকালেও সংযোগ বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই রেললাইনগুলো মাটির নিচে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed