বাংলাদেশের ১ কোটি ২৫ লাখ সনাতন ধর্মাবলম্বী নিয়ে আরএসএস প্রধানের বেফাঁস মন্তব্য

বাংলাদেশের ১ কোটি ২৫ লাখ সনাতন ধর্মাবলম্বী নিয়ে আরএসএস প্রধানের বেফাঁস মন্তব্য

বাংলাদেশের ১ কোটি ২৫ লাখ সনাতন ধর্মাবলম্বী নিয়ে আরএসএস প্রধানের বেফাঁস মন্তব্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রায় ১ কোটি ২৫ লাখ সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু যদি নিজেদের অধিকার রক্ষায় সেখানে থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত নেন, তাহলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হিন্দু সমাজ তাদের পাশে দাঁড়াবে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত এমন বেফাঁস মন্তব্য করেছেন।রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডের

মুম্বাইয়ের ওরলির নেহরু সেন্টারে অনুষ্ঠিত দুই দিনের ‘ব্যাখ্যানমালা’ শীর্ষক এই অনুষ্ঠানে ভাগবত বলেন,’ বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ হিন্দু আছে। তারা যদি সেখানে থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে চায়, তাহলে সারা বিশ্বের হিন্দুরা তাদের সহায়তা করবে।’

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় কিছু এলাকায় হিন্দু নাগরিকদের ওপর হামলা, প্রাণহানি ও সম্পদ ক্ষতির ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ প্রসঙ্গে ভাগবত বলেন, অতীতে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সরকারগুলো যথাযথ ব্যবস্থা নেয়নি। তার মতে, জন্মহার ও অবৈধ অভিবাসন এ ক্ষেত্রে বড় কারণ। তিনি দাবি করেন, বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেয়ায় সফল হবে।

আরএসএসের অর্থায়ন, নেতৃত্ব ও জাতপাত প্রসঙ্গেও কথা বলেন ভাগবত। তিনি জানান, সংগঠনটি করপোরেট অর্থের ওপর নির্ভরশীল নয় এবং জাতিগত কোনো বৈষম্য করে না। একই সঙ্গে তিনি দাবি করেন, আরএসএস কারও বিরুদ্ধে নয় এবং ক্ষমতা দখলের রাজনীতিতে জড়িত নয়; সংগঠনের লক্ষ্য সমাজকে ঐক্যবদ্ধ করা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed