যশোর সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন মাদক ও চোরাচালানি পণ্য আটক
![]()
নিউজ ডেস্ক
যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল ঘিবা বিওপি এবং বেনাপোল আইসিপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে গাঁজা, শাড়ি এবং কম্বল জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার চক্রকে প্রতিহত করতে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।