রাজধানীর উত্তরায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাজধানীর উত্তরায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাজধানীর উত্তরায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় যৌথ অভিযানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুর ২টার দিকে উত্তরার ধরাঙ্গারটেক রানাভোলা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।