বিজিবির অভিযানে ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ২৯ কেজি গাঁজা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানানো হয়, সোমবার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী মোকামিয়া এলাকায় টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৩ হাজার ২৫০ টাকা।
উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানবিরোধী অভিযানে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।