রাঙামাটিতে প্রায় ১৩ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী

রাঙামাটিতে প্রায় ১৩ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী

রাঙামাটিতে প্রায় ১৩ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার শুভলং এলাকায় কাপ্তাই লেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর রাঙামাটি জোনের শুভলং আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে দুইটি নৌকা থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় নৌকাদুটি থেকে মোট ১২,৯৬০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সিগারেটের মধ্যে ওরিস, প্যাট্রন ও এসে ব্র্যান্ডের পণ্য ছিল। জব্দকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সিগারেট বাজারজাতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

পরবর্তীতে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জব্দকৃত সিগারেটসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুভলং পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত ও নদীপথে চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed