দায়িত্ব গ্রহণ করলেন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার মীর মুশফিকুর রহমান
![]()
নিউজ ডেস্ক
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসওকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়, নীতিনির্ধারণ ও কৌশলগত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনী-র কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।